1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

কেশবপুর-পাঁজিয়া সড়কে অসমাপ্ত ব্রিজ, চরম ভোগান্তিতে যাত্রী-চালকেরা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর-পাঁজিয়া গুরুত্বপূর্ণ সড়কের সদর ইউনিয়নের খতিয়াখালি-মাগুরাডাঙ্গা মাদ্রাসা এলাকায় ব্রিজ নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পথচারী ও যানবাহনের চালকেরা। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও সড়কের ওই অংশ পুরোপুরি চলাচলের উপযোগী না হওয়ায় প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর-পাঁজিয়া সড়কটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ পথে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু খতিয়াখালি-মাগুরাডাঙ্গা মাদ্রাসা এলাকায় ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

বিশেষ করে ছোট যানবাহনের চালকদের ওই অংশ পার হতে গিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদেরও প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজের কাজ দ্রুত শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এলাকাবাসী। জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত নির্মাণকাজ শেষ করে সড়কটি স্বাভাবিক যান চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

এ বিষয়ে ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সের মোঃ আব্দুল খালেক বলেন, “আমাদের প্রায় সব কাজ শেষ হয়েছে। শুধু এই অংশটুকু বাকি আছে। আজ লোক পাঠিয়েছি। এক-দুই দিনের মধ্যে বাকি কাজটুকুও শেষ করে দেব।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হবে।
ছবিঃ
০৩/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24