
ডেক্স রিপোর্ট
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ই জুন ২০২৬ তারিখ, সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করে আসামি *১। ইমরান হাওলাদার (৩২), পিতা: বজলু হাওলাদার,* সাং: গজালমারী, থানা: বটিয়াঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
ধৃত আসামি ইমরান হাওলাদার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে *৩টি হত্যা চেষ্টা মামলা, ০১টি ধর্ষণ মামলা, ০৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলার তথ্য রয়েছে।*
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।