1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

শাব্বির আহমদ
স্টাফ রিপোর্টার খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মো. মোস্তফা শেখ ওরফে ‘টেরা মোস্ত’ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জুন লবণচরা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং-০৫, ধারা ৩০২/৩৪) তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা শেখ। তার পিতার নাম আবুল হোসেন শেখ এবং মাতা মৃত মনোয়ারা বেগম। তিনি লবণচরা থানার বান্দাবাজার সিমেন্ট ফ্যাক্টরি গেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মোস্তফা শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে দেখা যায়, বিভিন্ন থানায় তার নামে প্রায় ১০টি মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24