1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

খুশি হত্যা মামলার আসামী এসআরবি কতৃক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

খুলনার বি কোম্পানি সদস্য ও মাদক ব্যবসায়ী এবং লবণচরার চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার অন্যতম আসামি রসূল গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ, বিকেল ১৫:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন জাবুসা ইউনিয়নস্থ চক্রাখালী বাজারে অভিযান পরিচালনা করে লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি ১। মোঃ রসুল গাজী (২৬), পিতা: মোঃ আজাহার গাজী, সাং: বাগমারা হাজী বাড়ী, থানা: রূপসা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ইং-২২/১০/২০২৬ ইং ভিকটিম মোসাঃ খুশি আক্তার (২৪), তার স্বামী সুমন সরদারসহ লবণচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডে পাকা রাস্তার ওপর পৌঁছালে ধৃত আসামি ১। মোঃ রসুল গাজীসহ (২৬) মামলার অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে এসে ভিকটিমের স্বামী সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে। উক্ত ঘটনায় ভিকটিম খুশি আক্তার বাঁধা প্রদান করলে আসামিরা ভিকটিমকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বোন হাসি খাতুন বাদী হয়ে খুলনা জেলার লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনার লবণচরা হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24