1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

৫৯ বিজিবির অভিযানে ককটেল হেরোইনসহ ১জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ৫৯ বিজিবির সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য বলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক।

আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরো বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে।

সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে।

এদিকে, গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24