1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চরভদ্রাসনে টিউবওয়েল দেওয়ার নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় টিউবওয়েল দেওয়ার নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চরভদ্রাসন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানান, একটি প্রতারক চক্র মোবাইল ফোনের মাধ্যমে তার এবং তার দপ্তরের পরিচয় ব্যবহার করে টিউবওয়েল দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করছে।

তিনি বলেন, “প্রতারকরা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের কর্মকাণ্ডে আমার এবং দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিউবওয়েল প্রদান বা সরকারি কোনো সুবিধা দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় সুবিধাভোগী নির্বাচন করা হয়। কোনো ব্যক্তি বা কর্মকর্তা ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণের মাধ্যমে টিউবওয়েল বরাদ্দ দেন না।

এদিকে, প্রতারণার এমন অভিযোগ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি প্রতারকদের বিষয়ে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24