1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন ও কয়েদীদের মাঝে বই বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কারাগারে দায়িত্বরত কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বন্দীদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি ও ইতিবাচক চিন্তাচর্চায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগ কারাগারে অবস্থানরত কয়েদীদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ করেন। তিনি বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও আত্মউন্নয়নের অন্যতম মাধ্যম এবং সংশোধনমূলক কার্যক্রমে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিজ লুৎফুন নাহার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা; কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সংশোধনমূলক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24