1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জামালপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীর সহ আটক-৩

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

জাহাঙ্গীর আলম (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জের দিকনির্দেশনায় এসআই আশরাফ, এসআই নিজাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠামারী এলাকা ও জামিরা বাজার থেকে দুইজনকে এবং অপর আরেকজন কে জামতলি বাজার থেকে জলিল আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত (শনিবার ৬ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তিন মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ, এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। নরুন্দি তদন্ত কেন্দ্রর এসআই আশরাফ ও নিজাম নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা জামালপুর সদর উপজেলার বাঁশ চড়া ইউনিয়ন বৈঠামারি এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে আলমগীর (২৫) জামিরা গ্রামের শ্রী মনি রানা রিষি ছেলে শ্রী হৃদয় ও সন্ধ্যা জামতলি বাজার থেকে জলিল কে আটক করে পুলিশ জানাযায় যে , তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসি সূত্রে জানা গেছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ,টি,এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে,
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।” গ্রেপ্তার কৃত আসামিদের আগামীকাল সকালে তাদের আদালতে প্রেরণ করা হইবে ৷

পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24