1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ঝিকরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

বিল্লাল হুসাইন।।
যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ইউ জি ডি পি প্রতিনিধি দুলাল পদ দেবনাথ।

মাদ্রাসার আরবী প্রভাষক গোলাম কিবরিয়ায় সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শেখ মহাসীন আলী ও আম্বিয়া খাতুন। আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তরুণ ছাত্রসমাজ ও সাধারণ মানুষের এই অভূতপূর্ব গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ গঠনে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণ-অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24