1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ১০৪ লিটার দেশীয় মদ জব্দ, আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24