1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি : আবু মুসা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

গ্রেফতারকৃত মো. আফছার (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বদিউর রহমানের ছেলে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গত ৬ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আফছার পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আফছারের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ২০১৫ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক কারবারি, চোরাকারবারি এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24