1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া ​ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১ টায় রুহিয়া থানাধীন ৪ নং ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলী গ্রামে পাকা রাস্তার সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আলমগীর হোসেন মাধবপুর শিমুলতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মাধবপুর শিমুলতলী গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ওত পেতে থাকে। এসময় সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত হাফ প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ও নীল জিপারযুক্ত একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৯, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রিঃ)। তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে অভিযানটি পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। রুহিয়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24