1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ কৃষক ও ভোক্তার সমন্বয় সাধনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কৃষক বাজার।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে

বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয় এই বাজার।

সরজমিনে গিয়ে দেখাযায়, কৃষকরা অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য নিয়ে আসে এ বাজারে । আর ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকেই কীটনাশক মুক্ত সেসব টাটকা পন্য ক্রয় করছে। কৃষকরা তাদের নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা,আম, কাঁঠাল নিজস্ব বরজের পান সহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসে। আর ক্রেতারাও কিছুটা কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকেই চাহিদা মত ক্রয় করতে পারে সেসব পণ্য। এতে একদিকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করে খুশি ক্রেতারা,অপরদিকে পর্যাপ্ত কৃষিপণ্য বিক্রি করে খুশি বিক্রেতারাও । অনুষ্ঠিত এই কৃষক বাজার মূলত মদ্ধ্যসত্ব ভোগী ও ফরিয়াদের দৌড়াত্ব কমানো সহ কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহযোগিতা করছে বলে জানান আযোজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ডি এ ই বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বনিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইএসডিও’র প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24