1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার ভূল্লী থেকে ফারাবাড়ি যাওয়ার পথে বকুলতলা এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার খোরশেদ এবং ময়মনসিংহ জেলার সিরাজ। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও মামলার কার্যক্রম পরবর্তীতে জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24