1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়ায় সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“ভারী বর্ষণের কারণে ডুমুরিয়ার অনেক এলাকা প্লাবিত হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই জলাবদ্ধতা নিরসনে আমাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল করা এবং যেকোনো ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। সরকারি সকল দপ্তরকে সজাগ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে একযোগে কাজ করতে হবে।“
সভায় জলাবদ্ধতা নিরসনের উপায় এবং চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তব্য প্রদান করেন:
অমিত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), ডুমুরিয়া।
মোঃ খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ডুমুরিয়া থানা।
ড. মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি অফিসার।
সোহেল মোঃ জিল্লুর রিগান, সিনিয়র মৎস্য কর্মকর্তা।
মোঃ দারুল হুদা, উপজেলা প্রকৌশলী।
মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
কৃষ্ণ এস ডি পানি উন্নয়ন বোর্ডের ।
সাইফুল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার ডুমুরিয়া।
সুলতানা খানম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
এস্ এম কামরুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা ডুমুরিয়া।
হাঁসি রাণী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।
মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।
শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব।
সমাবেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান।
মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য।
এ্যাডভোকেট আলমগীর কবির জামায়েত নেতা,প্রমুখ।।

সভায় বক্তারা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। দুর্যোগের এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি উদ্ধারকাজে ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা সংকট দূর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24