1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলছে: এমপি মান্নান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি সরকার গঠনের পর গত আট মাসে দেশের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে সরকার গুরুত্ব দিচ্ছে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল আহমেদ ভূঁইয়া ডেঙ্গু কিট গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24