1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

তজুমদ্দিনের চরে ‘ব্লকনেতার রাজত্ব’, নারীকে পাওয়ার টিলারে ধাক্কার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল এলাকায় ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাদাবি, মারধর, হুমকি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এসব ঘটনার বিচার ও অত্যাচার থেকে রক্ষা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৭ জুন) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা চরমোজাম্মেল এলাকার ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল এলাকায় আজগর হাওলাদারের নিয়ন্ত্রণাধীন ব্লকে প্রায় ৮০ বাট জমি রয়েছে। ওই এলাকার প্রায় ৩০টি পরিবারের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করা হয়। টাকা না দিলে জমিতে চাষাবাদ বন্ধ করে দেওয়াসহ নানা ধরনের হয়রানি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার কৃষক শরীফের জমিতে লোকজন নিয়ে চাষ করতে যান ব্লকনেতা আজগর হাওলাদার। এ সময় কৃষক শরীফের স্ত্রী শাহানুর বেগম বাধা দিলে তাকে পাওয়ার টিলার দিয়ে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি আহত হন। পরে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কৃষক নুরনবী বলেন, প্রায় ২০ বছর ধরে তারা চরের জঙ্গল পরিষ্কার করে জমি আবাদ করে আসছেন। বর্তমানে ওই চরের খাসজমিতে প্রায় দুই হাজার পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে ব্লকনেতার মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রহিমা বিবি বলেন, পাঁচ বছর আগে ৭৫ হাজার টাকা দিয়ে এক বাট জমি নিয়ে তিনি চরে বসবাস করছেন। প্রতিবছর ব্লকনেতার চাহিদামতো টাকা না দিলে বিভিন্ন অজুহাতে উচ্ছেদের ভয় দেখানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ১০টি পরিবার ব্লকনেতা আজগর হাওলাদারের চাঁদাদাবি, মারধর ও হুমকি থেকে রক্ষা এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24