1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার ভুয়া সাংবাদিকের প্রতারণা: চিকিৎসার টাকা নিজের পকেটে, মামলা সত্যিকারের সাংবাদিকদের নামে

তালায় অপরাজিতা ফুলের চা স্বাদে মুগ্ধ চা প্রেমীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

জহর হাসান সাগর

এক কাপ চায়ের দাম মাত্র ১০ টাকা! তবে এটি সাধারণ কোনো চা নয়, প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা নীল বেগুনি রঙের অপরাজিতা ফুলের চা।

ব্যতিক্রমী স্বাদ ও পরিবেশনার মাধ্যমে চা প্রেমীদের আকৃষ্ট করছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার এক নারী চা প্রস্তুতকারক।

খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর সাইক্লোন সেন্টারের সামনে অবস্থিত এসকে সালমান টি স্টোরে পাওয়া যাচ্ছে এই ব্যতিক্রমী অপরাজিতা ফুলের চা। মাত্র ১০ টাকায় এক কাপ চা পেয়ে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় চা প্রেমীরা।

চায়ের বিশেষ আকর্ষণ এর মনোমুগ্ধকর রং ও পরিবেশনা। অপরাজিতা ফুলের প্রাকৃতিক রঙে তৈরি এই চা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি নতুন স্বাদের অভিজ্ঞতা নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন।

তবে এই চায়ের সবচেয়ে বড় আকর্ষণ চা তৈরির কারিগর ভাবির আন্তরিকতা ও পরিবেশনার ভিন্নতা। তাঁর হাতের তৈরি চায়ে যেন রয়েছে এক অন্যরকম জাদু। সাধারণ একটি চায়ের দোকানকে তিনি পরিণত করেছেন ব্যতিক্রমী স্বাদের এক ছোট্ট আড্ডার ঠিকানায়।

তালা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্তের চা প্রেমীদের জন্য এটি হতে পারে নতুন একটি আকর্ষণীয় গন্তব্য। পরিবার পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এক কাপ অপরাজিতা ফুলের চায়ের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা হতে পারে মনে রাখার মতো।

মাত্র ১০ টাকার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে যেমন প্রশংসার দাবি রাখে, তেমনি তালার খাবার ও পানীয়ের বৈচিত্র্যকেও নতুনভাবে তুলে ধরতে পারে।

তাই সময় করে ঘুরে আসুন তালার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর সাইক্লোন সেন্টারের সামনে এসকে সালমান টি স্টোরে। স্বল্প মূল্যে অপরাজিতা ফুলের চায়ের স্বাদ নিতে আপনিও হয়ে উঠতে পারেন এই ব্যতিক্রমী উদ্যোগের একজন অতিথি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24