1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

আমির হোসেন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
‎​
সুনামগঞ্জ তাহিরপুর ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ভোট হবে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে।
‎
‎স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।
‎​
দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
‎​
রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎​এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মতে, ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে আবুল কালাম আজাদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন।

ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
‎​
অন্যদিকে, আবুল কালাম আজাদ জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং বাদাঘাট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24