1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

দাউদকান্দিতে বাসে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে একটি বাস থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামি মোঃ পারভেজ (২৬) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সুত্রে জানা যায়,দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আবু সেলিম রেজাসহ পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ পারভেজ (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি কুমিল্লা নগরের কোতোয়ালি থানার সূর্যনগর এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পারভেজ জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামে জানান, আটক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24