1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ভাণ্ডারিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ সাতক্ষীরার কৃতি সন্তান ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এর পরিচিতি তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন

দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা তারনবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৬।
দুর্গাপূজার শেষ দিনে মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এ সময় ভক্তদের মধ্যে ছিল আনন্দ, আবেগ ও বিদায়ের সুর। পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।
দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তরা আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তাও বহন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24