1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

দিনাজপুরের বিরামপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দিওড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ৪নং দিওড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আশরাফ আল মুতী (সায়হাম)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম নুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৪নং দিওড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রেজওয়ান আলী, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, জিয়া সাইবার ফোর্স বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জেমি এবং বিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবাইদুর রহমান (শেলী খান)। সভাটি সঞ্চালনা করেন ৪নং দিওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (মোস্ত) ও মোঃ মোস্তাফিজুর রহমান,
দিওড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য,দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব,জাতীয় ঐক্য,গণতন্ত্র,জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক শক্তি সুসংহত করার বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন,জাতীয় জীবনে ঐক্য,সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন,তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা,দায়িত্বশীলতা ও ঐক্য বজায় রাখতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) এর সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নয়ন মিয়া, মোঃ শফিকুল ইসলাম ও রানা সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24