1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।

২৪ নভেম্বর- ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এবং ফুলবাড়ী থানা পুলিশ এর সমন্বিত উদ্যোগে ফুলবাড়ী উপজেলার তেতুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ১১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, পলিথিন রোল ৪৪৭ কেজি ও ১৫৩ কেজি পিপি দানা জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালীন সময়ে উক্ত প্রতিষ্ঠানে কেউ উপস্থিত না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, ফুলবাড়ী থানা পুলিশ, দিনাজপুর এর সদস্যবৃন্দ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পরিদর্শক প্রভাতি রানীসহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24