1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি॥

দিনাজপুর রোটারী ক্লাবের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শহরের ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী “পাবনা সুইটস” এর স্বত্ত্বাধিকারী শ্যামল কুমার ঘোষ এর মৃত্যুতে ২৬ নভেম্বর – ২০২৬ বৃহস্পতিবার সন্ধায় শহরের দক্ষিণ মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে তার বিদেহী আত্মার শান্তিকামনায় দিনাজপুর রোটারি ক্লাব পরিবারের পক্ষ হতে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দিনাজপুর রোটারী পরিবার তার অকাল প্রয়াণে মর্মাহত ও শোকাহত।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা, সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ডাঃ শহিদুল ইসলাম খান ও তার সহধর্মিণী, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিনের সহধর্মিণী, রোটারিয়ান এডভোকেট মাসুদ রানাসহ অন্যান্য রোটারিয়ান বৃন্দ।

উল্লেখ্য, শ্যামল কুমার ঘোষ গত ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক তিনটায় ঢাকা কন্টিনেন্টাল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোক গমণ করেছেন (ঔঁ দিব্যান লোকান স্বগচ্ছুতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি স্ত্রী, ২ পুত্র, ভাই, পুত্রবধুসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় মহাশ্মশানে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24