1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মণভিটা বাজারে ডাঙ্গা যুব সমাজের আয়োজনে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলমগীর কবির বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী। উপজেলা ছাত্র বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান বিপ্লব। বিশিষ্ট ব্যবসায়ী এ কে বি সায়মা খেলাঘোর সাইফুল ইসলাম শ্রাবণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাণীরবন্দর ফুটবল একাডেমি ও টিম সেতাবগঞ্জ। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজক ডাঙ্গা যুব সমাজের পক্ষ থেকে মরহুম বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24