1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা,ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সভাপতি মুফতী গোলামুর রহমান ও সম্পাদক মুফতী আমানুল্লাহ দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট ঝালকাঠি জেলা রাজাপুরকে উপজেলা মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী ব্যবসায়ী চন্দন কুমার সাহার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী চন্দন কুমার সাহা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও বসতঘরের লোহার গেট তালাবদ্ধ করে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ ১০-১২ জনের একটি ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে তাঁকে জিম্মি করে ফেলে।

ডাকাতরা কীভাবে গেটের তালা কেটেছে, তা তিনি টের পাননি। পরে বাড়ির তিনটি কক্ষের দরজা ভেঙে একে একে ভেতরে প্রবেশ করে।এ সময় এক কক্ষে তাঁর বড় ছেলে ও পুত্রবধূ এবং অন্য কক্ষে মেয়ে পিংকী সাহা ঘুমিয়ে ছিলেন। তাঁর স্ত্রী আরেক সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

ডাকাতরা চন্দন কুমার সাহার হাত বেঁধে তাঁকে ছেলে ও মেয়ের কক্ষে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ঘড়িসহ মূল্যবান সামগ্রী লুট করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

পরে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করেন। চন্দন কুমার সাহার মেয়ে পিংকী সাহা জানান, তাঁর স্বামীর বাড়ি চাঁদপুর জেলায়। পরীক্ষা দেওয়ার জন্য তিনি বাবার বাড়িতে এসেছিলেন। রাত ১টার দিকে ঘুমিয়ে পড়েন। দেড়টার দিকে হঠাৎ তাঁর কক্ষের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে।

এ সময় রামদা দেখিয়ে তাঁকে জিম্মি করে গলার হার ও কানের দুল খুলে নেয়। পরে আলমারি ভেঙে বিয়ের সময় পাওয়া প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।প্রতিবেশী শুভ সাহা জানান, গভীর রাতে হঠাৎ শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। রাস্তায় মানুষের চলাচলের শব্দ শুনে বাইরে থেকে কে কে বলে ডাক দেন।

এ সময় বাইরে থেকে ডাকাতদলের সদস্যরা তাঁকে গুলি ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে তিনি ঘর থেকে বের হননি। পরে আশপাশের কয়েকজনকে ফোন করে লোকজন জড়ো করেন। লাঠিসোঁটা নিয়ে বাইরে বের হয়ে দেখেন ডাকাতরা পালিয়ে গেছে।

তখন চন্দন কুমার সাহার পরিবারের সদস্যরা একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। পরে ১০-১৫ জন মিলে আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকায় ডাকাতদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি নিজে, থানার উপপরিদর্শক (এসআই) বাধন চন্দ্রসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24