1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা,ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সভাপতি মুফতী গোলামুর রহমান ও সম্পাদক মুফতী আমানুল্লাহ দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট ঝালকাঠি জেলা রাজাপুরকে উপজেলা মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি এঁর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় “মেসার্স ওমর ব্রিকস” ও “মেসার্স হামিদ ব্রিকস” নামক দুটি ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ।

উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24