1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা,ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সভাপতি মুফতী গোলামুর রহমান ও সম্পাদক মুফতী আমানুল্লাহ দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট ঝালকাঠি জেলা রাজাপুরকে উপজেলা মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মো. আরফান আলী :
​ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে ডিজিটাল তথ্য সংগ্রহের জন্য ল্যাপটপ বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ তুলে দেন ঠাকূরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।

​এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রশিক্ষক এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তালিকা তৈরি করা সম্ভব হবে। মাঠপর্যায়ে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24