1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের সিলেটে সংবাদ সম্মেলনে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু—ছেলে হ’ত্যা’র বিচার চান বাবা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি

নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ।

উত্তরবঙ্গে পার্সেল ও কুরিয়ার সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে নওগাঁ জেলার তিনটি গুরুত্বপূর্ণ উপজেলায় একযোগে এজেন্ট শাখার উদ্বোধন করেছে ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার লিমিটেড’।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় ‘মেসার্স মোবাশশিরা এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় প্রতিষ্ঠানটির নতুন এজেন্ট শাখাগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন শাখাগুলোর ঠিকানা হলো—পত্নীতলা শাখা চকনিরখীন মোড়ের দারাজ মার্কেটের নিচতলায়, মহাদেবপুর শাখা বকের মোড়ে এবং ধামইরহাট শাখা টিএন্ডটি মোড়ের বিসমিল্লাহ মার্কেটে অবস্থিত।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আরএসপি (RSP) গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার লিমিটেড’। প্রতিষ্ঠানটির আরজেএসসি (RJSC) নিবন্ধন নম্বর ২৬৯৪। এর প্রতিষ্ঠাতা এস.এম. সোহেল খান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোসাঃ সালমা বেগম।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে অবস্থিত। গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি শাখা সম্প্রসারণ করেছে বলে জানা গেছে।

নতুন এজেন্ট শাখাগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পার্সেল ও কুরিয়ার সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকেরা নিজ নিজ এলাকা থেকেই পার্সেল আদান-প্রদানের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নতুন শাখাগুলোর সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24