1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের সিলেটে সংবাদ সম্মেলনে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু—ছেলে হ’ত্যা’র বিচার চান বাবা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদক সহ চারজন আসামী আটক কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা

রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ২৫ মাসের

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ মো. বাপ্পি আকন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর-২০২৬) বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে।
আটক বাপ্পি আকন রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মফিজুল আকন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় তাঁকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24