1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার ভুয়া সাংবাদিকের প্রতারণা: চিকিৎসার টাকা নিজের পকেটে, মামলা সত্যিকারের সাংবাদিকদের নামে আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে বুড়িগঙ্গা নদী খননের কাজের আড়ালে ব্যক্তিমালিকানাধীন খতিয়ানভুক্ত জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকের পরিবারের পক্ষ থেকে জমি রক্ষা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারী পরিবারের দাবি, বাংলাদেশ সরকারের বরাদ্দে ড্রেজার দিয়ে নদী খননের কাজ চললেও একটি প্রভাবশালী মহল সেই সুযোগে তাঁদের ভরাট জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অথচ ব্যক্তিমালিকানাধীন জমি থেকে এভাবে মাটি কাটার অনুমতি কাউকে দেওয়া হয়নি বলে তাঁদের দাবি।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, কেটে নেওয়া এসব মাটি ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার একটি ইটভাটার মালিক বক্তিয়ারের কাছে বিক্রি করা হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে তাঁদের জমির মাটি কে বা কারা কিনেছেন এবং কীভাবে এই মাটি বিক্রির চুক্তি হয়েছে, তা তাঁরা জানতে চান।

জমির মালিকের ভাষ্য অনুযায়ী, তাঁরা তিন ভাই-ই জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। বাড়িতে তাঁদের বৃদ্ধ মা একাই বসবাস করেন। জমি থেকে মাটি কাটার বিষয়ে তাঁর মা বারবার বাধা দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর কথায় কর্ণপাত করছেন না বলে অভিযোগ করা হয়েছে।

এমনকি ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার ইটভাটার মালিক পরিচয় দেওয়া বক্তিয়ার নামের এক ব্যক্তি তাঁর মাকে ফোন করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জমির মালিক। ফোনে ওই ব্যক্তি তিন টাকা প্রতি ঘনফুট দরে মাটি কিনে রেখেছেন বলে দাবি করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের প্রশ্ন, তাঁদের খতিয়ানভুক্ত জমির মাটি কার কাছ থেকে এবং কী বৈধ কাগজপত্রের ভিত্তিতে কেনা হয়েছে? জমির প্রকৃত মালিকদের সম্মতি ছাড়া কীভাবে তাঁদের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে?

অসহায় অবস্থায় প্রতিকার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসে থাকা জমির মালিক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, নবীনগর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকদের বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে জমির সীমানা নির্ধারণ, মাটি কাটা বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে নবীনগর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং অভিযুক্ত ইটভাটার মালিকের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24