1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩১ শে অক্টোবর লং মার্চ বাস্তবায়নে অভয়নগরে প্রস্তুতি সভা ও মিছিল মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন ​ঝিনাইদহে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য: রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়াই প্রশ্নপত্র তৈরির অভিযোগ বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক চাটমোহরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি: মনিরামপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ বাগেরহাট মোংলা থানায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভাতুড়িয়া গ্রামে এ সড়কের কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া ও সিনামাছি গ্রামের মানুষের যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24