1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

নরসিংদীতে আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় তিনজন আটক, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীতে আহত এক তিন মাস বয়সী শিশুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনার জেরে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের চাঁনগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি প্রকাশের পর শিশুটির পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। তবে শিশুটির বাবা-মা এ অভিযোগ অস্বীকার করেছেন।
পরিবারের দাবি, শিশুটি আহত হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।
নরসিংদী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারক তাৎক্ষণিকভাবে ঘটনাটি গুরত্বের সঙ্গে আমলে নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানা পুলিশকে নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মাধবদী থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24