1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নরসিংদীতে ক্লু-লেস চাঞ্চল্যকর সারোয়ার হোসেন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ২ জন আসামী গ্রেফতার, বিভাটেক উদ্ধার; হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

নরসিংদী থেকে :আবু নাঈম রিপন :
নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে বিভাটেক (মিশুক) গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১। মোঃ আনোয়ার হোসেন (২৭), পিতা-আবুল হোসেন, সাং-হারুয়া, জেলা-কিশোরগঞ্জ (বর্তমান বাসিন্দা: টাওয়াদী, নরসিংদী)।
২। আশিক (২১), পিতা-কবির হোসেন, সাং-বুদিয়ামারা, জেলা-নরসিংদী।
গ্রেফতারকৃত আসামি মোঃ আনোয়ার হোসেন, বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত বিভাটেক গাড়ি এবং ৪টি ব্যাটারি।
উল্লেখ্য, প্রশাসন সূত্রে জানা যায়,নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালাতেন। গত ১৩ জুন দুপুরে সারোয়ার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে ১৫ জুন রাত ১২:৩০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেরিবাঁধের পাশে একটি ঝোপের ভেতর থেকে সারোয়ারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পরপরই নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর দিক-নির্দেশনায় নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সাথে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে নরসিংদী এলাকা থেকে ২ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা সারোয়ারকে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24