1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

কামাল প্রধান
নরসিংদীর শিবপুর উপজেলায় বাঘাব ইউনিয়ন পরিষদ বৃষ্টি ও দুর্যোগের সময়ে নিরাপদ আশ্রয়ের সংকটে থাকা অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ। বাঘাব ইউনিয়নে বসবাসকারী ১০টি অসহায় পরিবারের মাঝে ২০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়। বাঘাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পর্যায়ক্রমে এসব ঢেউটিন বিতরণ করা হয়।ঢেউ টিন বিতরণ করেন বাঘাব ইউনিয়ন পরিষদ এর প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জলিল হোসাইন।এ সময় ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আরিফ উদ্দিনসহ ইউনিয়ন পরিষদ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে ঘরের চাল মেরামত করতে পারছিলেন না তারা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঢেউ টিন পাওয়ায় এখন ঘর সংস্কার করে নিরাপদে বসবাস করতে পারবেন। ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জলিল হোসাইন বলেন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। তাদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সহায়তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24