1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলি সহ তাদেরকে গ্রাফতার করতে সক্ষম হন।পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার দিকনির্দেশনায় এসআই কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে শিবপুর মডেল থানার অভিজ্ঞ পুলিশ এর একটি দল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
পুলিশের কাছে তথ্য ছিল, মুনসেফেরচর পূর্বপাড়ার সাকিল গাজীর বসতবাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন বৈঠকে চলমান রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মোঃ জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন । এ সময় উক্ত সন্ত্রাসী চক্রের ৫ থেকে ৬ জন সদস্য পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া,একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশন বিহীন একটি পুরোনো পালসার এএস ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার নং ১০ তারিখ ৮/১১/২৬ ইং। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,আমার থানা এরিয়ায় কোন প্রকার অপরাধী থাকতে পারবে না আমি যে কোন ভাবে হোক তাদেরকে আইনের আওতায় আনবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24