1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদী দূষণরোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এসময় মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ।
সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। বিজয়ী প্রার্থীদের ভোটে সভাপতি ও সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24