1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

নানিয়ারচর জোনের উদ্যোগে পশু-পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ, ২০ জনের মাঝে সনদ বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:-

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার (১৬ নভেম্বর) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।নানিয়ারচর জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এ সময় মেজর সাদাত মো. শাহরিয়ার শামীমসহ জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে স্বল্প পুঁজিতেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ সময় তিনি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24