1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

নিজে বাঁচো, অন্যকেও বাঁচতে দাও’—অহিংসা ও সম্প্রীতির বার্তায় কলকাতার জৈন শোভাযাত্রায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ভারতীয় পৌণ্ড্র সোসাইটি ও উস্তি বিবেকানন্দ কালচারাল সোসাইটি

বাইজিদ মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা:

অহিংসা, মানবিকতা, সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গত পঁচিশে নভেম্বর কলকাতার বড়বাজার থেকে বেলগাছিয়া পর্যন্ত অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য জৈন শোভাযাত্রা। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের স্মরণে আয়োজিত এই পদযাত্রায় ‘ভারতবর্ষীয় দিগম্বর জৈন সমাজ’-এর সম্পাদক রাজকুমার শেঠীর বিশেষ আহ্বানে অংশগ্রহণ করে ভারতীয় পৌণ্ড্র সোসাইটি ও উস্তি বিবেকানন্দ কালচারাল সোসাইটি।

ভারতীয় পৌণ্ড্র সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বিনোদ সরদারের আহ্বানে এবং আলাপন ব্যানার্জির উদ্যোগে পঞ্চানন ব্যানার্জির পরিচালনায় উস্তি বিবেকানন্দ কালচারাল সোসাইটির প্রায় ৭০-৮০ জন সদস্য এই শোভাযাত্রায় যোগ দেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পদযাত্রায় বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিনোদ সরদার বলেন, “ভগবান মহাবীরের অন্যতম প্রধান শিক্ষা হলো—নিজে বাঁচো, অন্যকেও বাঁচতে দাও। অহিংসা পরম ধর্ম। এই চিরন্তন আদর্শ, মানবিকতা ও সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। মানুষের সেবার মধ্যেই প্রকৃত ধর্ম ও আত্মিক প্রশান্তি নিহিত রয়েছে।”

অন্যদিকে, বিশিষ্ট তবলাবাদক পঞ্চানন ব্যানার্জি ও আলাপন ব্যানার্জি বলেন, “একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামাজিক সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতির এই মেলবন্ধন শোভাযাত্রাটিকে বিশেষ তাৎপর্য প্রদান করে। জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার এই উদ্যোগ ভগবান মহাবীরের অহিংসার চিরন্তন বাণীকেই নতুন করে স্মরণ করিয়ে দিল—মানুষের সেবাই প্রকৃত ধর্ম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24