1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন হযরত খাজা সাইম নূরে চিশতী

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মাসুদুর রহমান:

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP/InforMEA) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ (UNICEF) থেকে আন্তর্জাতিক পরিবেশ আইন, জলবায়ু সুরক্ষা ও মানবাধিকার বিষয়ে ৩টি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমা এবং ১৩টি বিশেষায়িত কোর্সের সনদ অর্জন করেছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও গবেষক, আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত খাজা সাইম নূরে চিশতী।

সম্প্রতি বকশীগঞ্জে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁর হাতে এসব আন্তর্জাতিক সনদপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত খাজা সাইম নূরে চিশতী।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন তাঁর অর্জিত আন্তর্জাতিক সনদগুলোর প্রশংসা করে বলেন, আধ্যাত্মিক চর্চার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন ও বৈশ্বিক নীতিমালার ওপর তাঁর এ গবেষণামূলক অধ্যয়ন বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

অর্জিত তিনটি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমার মধ্যে রয়েছে—ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল অ্যান্ড গভর্ন্যান্স, ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন দ্য প্রোটেকশন অব দ্য অ্যাটমোস্ফিয়ার এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন ফ্রেশওয়াটার রিসোর্সেস।

এ ছাড়া জাতিসংঘ ও ইউনিসেফের অধীনে শিশু অধিকার, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক আরও ১৩টি বিশেষায়িত আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

সম্মাননা ও সনদপত্র গ্রহণকালে হযরত খাজা সাইম নূরে চিশতী আয়োজক প্রতিষ্ঠান, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সৃষ্টির সেবা, মানবকল্যাণ এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁর এ অর্জন আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আন্তর্জাতিক জ্ঞানচর্চা ও গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24