1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

আশীষ বিশ্বাস
​নীলফামারী প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (৫ জুন) সকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জলঢাকা’র উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল জিহাদের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন হুমকির মুখে পড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে এবং রোপণকৃত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খোলা জায়গা ও জনবসতিপূর্ণ এলাকায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোকে রক্ষণাবেক্ষণ ও বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশবান্ধব ও সবুজ জলঢাকা গড়তে তরুণদের এই সময়োপযোগী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24