1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

নেত্রকোণায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম ‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় ভাবগম্ভীর শোকার্ত পরিবেশে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা জাতীয় পার্টি ‎জাতীয় পার্টি কতৃক আয়োজিত মঙ্গলবার বিকাল ৩ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

‎জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাজিমুদ্দিন,যুগ্ম আহ্বায়ক হাবিবুল মোস্তফা সবুজ,যুগ্ন আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আজাদ,যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,যুগ্ন আহবায়ক মোঃ সবুজ মিয়া,যুগ্ম আহ্বায়ক ফারুক ইয়ার খান কাজল,যুগ্ম আহ্বায়ক আসমা আসরাফ,যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন মিয়া,যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,যুগ্ন আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম শফিক,যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন তালুকদার,যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী,যুগ্ন আহবায়ক মোঃ কেরামত আলী প্রমূখ। এছাড়া আরোও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলা ও উপজেলা শাখার জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
‎
বক্তারা বলেন,এরশাদের শাসনামলে দেশে সন্ত্রাস-নৈরাজ্য-চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তি ও স্বস্তিতে বাস করতো। কিন্তু মানুষ এখন সিন্ডিকেটের কবলে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। অনিয়ম-দুর্নীতিতে মানুষ এখন বিপযস্ত।
‎পরে এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মোঃ আলম খান।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪

তাং ১৪-০৭-২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24