1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পরকীয়া প্রেমিকের প্ররোচনায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, পরিবার নিয়ে চরম বিপাকে স্বামী

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট: আব্দুর রব

সিলেটের শাহপরান (রহঃ) থানাধীন আটগাঁও কেওয়া গ্রামের প্রবাসী আবুল কালামের বিরুদ্ধে স্ত্রী রুনা বেগমের পরকীয়া প্রেমিক ও শ্যালকদের যোগসাজশে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক শৃঙ্খলা বজায় রাখতে স্ত্রীকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে পরকীয়া প্রেমিক ও স্ত্রী মিলে সাজানো নাটক সাজিয়ে এই মামলা দায়ের করেছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

জানা যায়, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জৈন্তাপুরের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের মেয়ে রুনা বেগমের সাথে আটগাঁও গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র বাহরাইন প্রবাসী আবুল কালামের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের কয়েক মাস পর আবুল কালাম প্রবাসে পাড়ি জমান।

প্রবাসে থাকা অবস্থায় রুনা বেগম তার আপন খাতোত ভাই গোয়াইনঘাটের আরিফ মাহমুদ সজিব মিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রে আরো জানা যায় স্বামীর অনুপস্থিতিতে পরকীয়া প্রেমিকের সাথে নিয়মিত যোগাযোগের বিষয়টি জানাজানি হলে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে পিত্রালয়ে যাওয়ার বিষয়ে স্বামী-স্ত্রীর কথোপকথনের এক পর্যায়ে রুনা বেগম হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

তৎকালীন সময়ে উভয় পরিবারের মুরব্বিদের উপস্থিতিতে আপোষ-মীমাংসা করে রুনা বেগমকে পিত্রালয়ে রাখা হয়।

এই ঘটনার পর প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পরবর্তীতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আবুল কালাম দেশে ফিরে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

তবে অভিযোগ রয়েছে, রুনা বেগম পিত্রালয়ে যাতায়াত এবং প্রেমিকের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন।

গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সকালে স্ত্রী পিত্রালয়ে যেতে চাইলে স্বামী আবুল কালাম তাতে বাধা দেন এবং একসাথে যাওয়ার প্রস্তাব করেন।

এর কিছুক্ষণ পরেই রুনা বেগমের প্রেমিক আরিফ মাহমুদ সজিব মিয়া তার সহযোগীদের নিয়ে প্রবাসী আবুল কালামের বাড়িতে অনাধিকার প্রবেশ করেন।

​ভুক্তভোগীর অভিযোগ, আরিফ মাহমুদ সজিব মিয়া সে সময় তাকে জিম্মি করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ঘরে থাকা সোকেস, ওয়ারড্রোবসহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে, এবং স্বর্ণালঙ্কার, নগদ অর্থ -মোবাইল ও ল্যাপটপ লুট করে নিয়ে যান।

এরপর রুনা বেগম তার প্রেমিকের সাথে চলে যান।
​মিথ্যা মামলার অভিযোগ:
পরবর্তীতে পরিকল্পিতভাবে রুনা বেগম ও আনোয়ার আহমেদকে আহত সাজিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়।

কাবিনের টাকার অজুহাতে রুনা বেগমের ভাই ইমরান আহমেদ বাদী হয়ে প্রবাসী আবুল কালাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা (নং-৯, তারিখ ২০/০৪/২০২৬) দায়ের করেন। ভুক্তভোগী আবুল কালাম জানান, পুলিশ তাকে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার পরামর্শ দিয়েছে।

এর প্রেক্ষিতে তিনি রুনা বেগম, প্রেমিক আরিফ মাহমুদ সজিব মিয়া ও অন্যান্যদের বিবাদী করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি সি.আর মামলা (নং ১৫৭/২০২৬) দায়ের করেছেন, প্রবাসী আবুল কালাম |

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, পরকীয়া প্রেমিক আরিফ মাহমুদ সজিব মিয়ার প্ররোচনায় প্রবাসীর পরিবারকে হয়রানি করা হচ্ছে। এলাকাবাসী ইমরান আহমদ কর্তিকদারকিত বানোয়াট ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদঘাটন ও ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার দাবি করেছেন।
​বর্তমানে উভয় মামলা আইনগত প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24