1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুতের দায়ে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে পরিবেশের ক্ষতি করে ইট পোড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

গতকাল ১৯ এপ্রিল সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে মেসার্স বিবিএস বিক্স নামক প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমান আদালত ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর পদ্ধতিতে ইট প্রস্তুত করায় এই জরিমানা আরোপ করা হয়। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা ও ক্ষতিকর জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। 
অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং বাংলাদেশ আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24