1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

পাঁচবিবি থানার ওসির আতঙ্কে মাদক কারবারিরা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:আকতার হোসেন বকুল

১৭ আগষ্ট/২৬ জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানে আতঙ্ক ছড়িয়ে পরেছে মাদক ব্যবসায়ীদের মধ্যে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতার করা হচ্ছে কারবারিদের।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্স দোকানের সামনে এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩৯’পিস অ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মোঃ ওয়াসিম আলী প্রামানিক ও তার স্ত্রী মোছাঃ সোহাগী আক্তার।

আজ সোমবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি পাড়ায় অপর একটি অভিযান চালিয়ে আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে ৪৪’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে থানা পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা দুটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি মহদোয় আরও বলেন, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নেওয়া হবে।

পাঁচবিবি থানার ওসি সাহেবের এমন কঠোর অবস্থানের কারণে এ উপজেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমন কার্যক্রমে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলেও স্থানীয়রা জানান।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24