1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিডনি রোগে আক্রান্ত ব্যাক্তিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ পাইকগাছার গদাইপুর ইউপির ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু

পাইকগাছার গদাইপুর ইউপির ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের মটবাটি গ্রামে ফ্যামিলি কার্ড শুমারী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ শুমারী কার্যক্রমের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও গদাইপুর ইউপির সুপারভাইজার আসাদুজ্জামান মামুনসহ শুমারীর তথ্য সংগ্রহকারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধনকালে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বলেন, “আমাদের এই শুমারী কার্যক্রমের মূল লক্ষ্য হলো গদাইপুর ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রকৃত ও সঠিক তথ্য সংগ্রহ করা। কোনো পরিবার যেন এই তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনো প্রকৃত সুবিধাভোগী যেন বঞ্চিত না হন, সেদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখতে হবে। তথ্য সংগ্রহকারীদের আমি আহ্বান জানাব—আপনারা অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করবেন। আপনাদের সংগৃহীত এই নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে সুষম ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সহজ হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, সঠিক তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড শুমারী সম্পন্ন হলে এলাকার প্রান্তিক ও অসহায় পরিবারগুলো ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24