1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা
(খুলনা)প্রতিনিধি: –
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেতবুনিয়া খেয়াঘাট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি যোগেশ্বর কার্তিক সানার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ গোলদার ও অ্যাডভোকেট একরামুল হক।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হাকিম, মাস্টার মুজিবুর রহমান, মোল্লা ইউনুস, ফয়সাল রাশেদ সনি, ইসরাফিল মোড়ল, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, শামীম জোয়ার্দ্দার, কিশোর কুমার, আলমগীর হোসেন ও আইয়ুব জোয়ার্দ্দারসহ অনেকে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24