
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় নওগাঁর জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের সঠিক দিকনির্দেশনায় ১৭/৭/২৬ ইং তারিখে সকাল ৯:৩০ মিনিটে দেওনাপাড়া গ্রামস্থ আসামী মোঃ বেল্লাল হোসেন এর বাড়ির মধ্যে উঠানের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি ১। মোঃ বেলাল হোসেন (৩৭), পিতা-মৃত ছবের আলী, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-গাংগুরিয়া (দেওনাপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।