
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর থানার (আইজিপি পদকপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওসি মনজুরুল হাসান মাসুদ এর নের্তৃত্বে গত ৪ নভেম্বর পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসআই(নিঃ)মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর থানার মামলা নং-৪, তারিখ-০৮/০৯/২০২৬ ইং, ধারা-৮/৯/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী অন্তর ঘোষ(২৬), পিতা-দেবেন ঘোষ, সাং-ডেমরা মধ্যপাড়া (নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ডেমরা ইউনিয়ন শাখার সভাপতি)।
এবং ৫ নভেম্বরে অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ)মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স সহ ফরিদপুর থানার মামলা নং-০৩, তারিখ-০৪/১১/২০২৬ ইং, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড-১৮৬০ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী মোঃ সিয়াম প্রামানিক(২০), পিতা-মোঃ আজিদুল প্রামানিক, সাং-খাগড়বাড়ীয়া এবং
এসআই(নিঃ)মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন জরুরী ডিউটি করা কালীন নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়া মাতলামী করার অপরাধে আসামী রিয়াজুল ইসলাম কবির(১৯), পিতা-বাচ্চু মিয়া, সাং-পার-ফরিদপুর, থানা-ফরিদপুর, জেলা-পাবনাগণ কে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত সকল আসামীগণকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালত পাবনা বরাবর প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ওসি (আইজিপি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব, নিষিদ্ধ সংগঠনসহ এদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।