
মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা প্রতিনিধি, (খুলনা):
খুলনার ফুলতলা উপজেলায় ইয়াবা বিক্রয়ের সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) বেলা ২টা ৩০ মিনিটে ফুলতলা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুলতলা থানাধীন আলকা গ্রামের মোঃ মন্নাফ মোল্যার বসতবাড়ির উঠান থেকে মোঃ মন্নাফ মোল্যা (৫৮)-কে ইয়াবা বিক্রয়ের সময় আটক করা হয়।
গ্রেফতারকৃত মন্নাফ মোল্যা আলকা (উত্তরপাড়া, ৩নং ওয়ার্ড, এমএম কলেজের বিপরীত পাশে), থানা-ফুলতলা, জেলা-খুলনার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ০৫ (পাঁচ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলতলা থানা পুলিশ মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।